রংপুরে ফৌজদারী অপরাধের দন্ড নিরুপন আইনের সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনার

0
রংপুরে ফৌজদারী অপরাধের দন্ড নিরুপন আইনের সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনার

জয়নাল আবেদীনঃ বিভাগীয় নগরী রংপুরে ফৌজদারী অপরাধের দন্ড নিরুপন (নীতি ও পদ্ধতি) আইন-২০২৬ এর আইন কমিশনের সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রিট আদালতের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

বক্তব্য রাখেন, আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী, গবেষণা কর্মকর্তা ও জেলা জজ মোঃ আসিফ ইকবাল, আইন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ মাজাহারুল ইসলাম, আইন কর্মকর্তা কামরুন নাহার । আইন কমিশনের সুপারিশকৃত বিলের খসড়া উপস্থাপনের পর সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন আদালতে বিচারক, পুলিশ, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নানা সুপরিশ তুলে ধরেন। এর মধ্যে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা, ন্যূনতম ও সর্বোচ্চ দন্ডের যৌক্তিক সীমা নির্ধারণ, দন্ডিতদের জরিমানার অংক বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ, পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা বন্ধ করাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।

সেমিনারে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা বলেন, ফৌজদারি অপরাধের দন্ড বিধির অসঙ্গতিগুলো দূর করতে পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা আরও সহজ হবে। বিনা দোষে কেউ যেন সাজা না পায় এই বিষয়টি নিশ্চিত করতে হবে।