রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীনঃ রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষিবঠত হয়েছে ।শনিবার দুপুরে নগরীর সেন্টাল রোডস্থ অভিজাত হোটেল মিলনায়তনে সাধারণ সভায় রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও কোষাধক্ষ মোঃ আতিকুল্লাহ অতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ শহীদ শোভন, আতিকুর রহমান সবুজ, ফজলার রহমান, সহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন ।

আনুষ্ঠানের শুরুতে বিগত দিনে রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান, প্রয়াত শাহ আলম, মরহুম জাহাঙ্গীর আলম, প্রয়াত ওয়াজেদ আলী, প্রয়াত জাহাঙ্গীরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে মরহুম শাহ আলমের স্ত্রীকে ৫০ হাজার টাকা প্রতিকী আর্থিক অনুদান প্রদান করা হয়।

আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মিন্টুর (২০২৩- ২০২৬) পুর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন। নব গঠিত কমিটির আহবায়ক শাহ মোঃ সেলিম, সদস্য সচিব মোঃ তৈয়বুর রহমান, সদস্য আরিফুল ইসলাম আরিফ, মোঃ মাহমুদ উল্লাহ মিঠু, আল মুজাহিদ মিম। এই কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন ।