শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

0
শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ২৮ জুলাই মঙ্গলবার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন ১৫ এর মাননীয় সংসদ সদস্য সানসিলা জেবরিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অতিথিবৃন্দ বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।