ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ৯৮ পদের বিপরীতে আবেদন ১ হাজার ৪২ জনের

0
ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ৯৮ পদের বিপরীতে আবেদন ১ হাজার ৪২ জনের

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন পদে নিয়োগের জন্য ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৯৮টি পদের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২ জন প্রার্থী। ফলে প্রতিটি পদের জন্য গড়ে ১০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার ২৯ জুলাই সকাল ১০ থেকে প্রার্থীদের উপজেলা পরিষদ মিলনায়তনে ভাইভা নেয়া হয়

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডার হালনাগাদ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১ হাজার ৪২ জন প্রার্থী আবেদন জমা দেন।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত শর্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৯৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান জানান, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করে একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।