মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫৫ গ্রাম গাঁজা, ২০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭৫০ টাকা নগদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: উজ্জল হোসেন ওরফে কটা (৩৫) ও রজব আলী (৪১), তারা উভয়েই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

