জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৩ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্‌ ফরিদা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ্ নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর সদর) মিজ আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি, জনাব কাকন রেজা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল বাতেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।