কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যা হাসপাতাল ইনডোরে প্রতিদিন রোগী ভর্তি থাকে ৮০-১২০ জন।বর্তমানে হাম, ডেঙ্গু ও ডায়রিয়া আক্রান্ত রোগী। এরমধ্যে হামের রোগীর সংখ্যা বেশী বাড়ছে।
সরেজমিনে জানাজায়, জুলাই মাসে ১৩৩ জন রোগীর চিকিৎসার পাশাপাশি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন রোগী। মঙ্গরবার থেকে গত নয় দিনে ভর্তি হয়েছে ২৯ জন। এ ভর্তির রোগীর ৯০ ভাগই এক বছর থেকে সাত আট বছরের শিশু। এ কারনে সংক্রমক রোগ হলেও হাসপাতালে প্রসূতি ওয়ার্ডের বিভিন্ন কক্ষে হামে আক্রান্ত রোগীদের গাদাগাদি করে রাখা হচ্ছে। এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছে পার্শ্ববর্তী উপজেলা তালতলী, আমতলী ও রাঙ্গাবালীর একটি অংশের মানুষ। কিন্তু কোন সুবিধা বাড়েনি এ হাসপাতালে।
কলাপাড়া হাসপাতালের শিশু চিকিৎসক ডা,বিকাশ রায় বলেন, আগের চেয়ে রোগী কিছুটা কমেছে। তবে হামে আক্রান্ত শিশুরা সঠিক পরিচর্যা ও চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে ওঠে।

