কেশবপুর প্রতিবেদক: যশোরের কেশবপুরে আলম সাধু ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার কাস্তা গ্রামের রুস্তম খানের ছেলে ইয়াসিন আরাফাত ব্যবহারিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেশবপুরে আসছিলেন। এ সময় শহরের খাদ্য গুদামের পাশে পৌঁছালে বিপরীতমুখী একটি আলম সাধু সজোরে তাঁর মোটরসাইকেলে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

