ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর রুটে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলে বন্ধ ঘোষণা করেছে বাস মালিকরা।
ভূঞাপুর থেকে ঢাকা গামী ৮১ টি বাস চলাচল করে তারপরও টাঙ্গাইল মালিক সমিতি অতিরিক্ত বাস চালানোর অনুমতি দেয়ার কারণে অনিদিষ্ট কালের জন্য ভূঞাপুর- ঢাকাগামী বাস বন্ধ করে দিয়েছে ভূঞাপুরের বাসের মালিক গণ। বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার জানান, মালিকগণ নিজ দায়িত্বে বাস বন্ধ করে দিয়েছে। এটা মালিক সমিতির কোনো সিদ্ধান্ত না। বাস মালিকগণ জানান, এই রুটে ৮১ টি বাস চলে। তাতে পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না। আরো বাস সংযুক্ত করা হলে, তাতে তেলের পয়সা ওঠবে না।
মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার জানান, এটি সমিতির সিদ্ধান্ত না। মালিকগণ বাস বন্ধ করেছে। রফিকুল নামে এক যাত্রী জানান, আজ ঢাকা যাবো হঠাৎ দেখি বাস বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছি।

