২৪-এর পালাবদলে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল: ভোট শেষে শহীদ জিয়ার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

0
২৪-এর পালাবদলে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল: ভোট শেষে শহীদ জিয়ার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই হেভিওয়েট প্রার্থী ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংসদ ভবনে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় বিরোধী জোট ও এলডিপি সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সংবাদ সম্মেলন শেষে সিইসি জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের ১১ ধারা এবং বিধিমালা ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের পরপরই রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বরণ করে নেয় শাসক দল। ঘোষণার পর এক অনন্য রাজনৈতিক সৌজন্যের সৃষ্টি হয়, যখন বিরোধীদলীয় নেতা ও শীর্ষ নেতারা এসে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দিত করেন এবং মির্জা ফখরুলও বিরোধীদলীয় নেতাদের কোলাকুলি করে শুভেচ্ছা জানান।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।