আওয়ামী লীগের মিটিং-মিছিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন

0
আওয়ামী লীগের মিটিং-মিছিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধিঃ আওয়ামী লীগের মিটিং-মিছিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নড়াইলে বৈষম্যবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (NCP)-র যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের আদালতপুরস্থ জেলা এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম রানা, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা।রাশেদুল ইসলাম, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সদর উপজেলা।আহসান হাবিব, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সদর উপজেলা।সাজ্জাদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি, নড়াইল জেলা।আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, এনসিপি, নড়াইল জেলা শাখা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আওয়ামী লীগের যেকোনো তৎপরতা প্রতিহত করা এবং বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

আমিরুল ইসলাম রানা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ক্রমাগত হুমকি-ধামকি এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।লোহাগড়া থানার ওসির গত ২১ তারিখে মিটিং মিছিল করলো কিন্তু এখনো একজন ধরা পড়লো না।আমাকে হত্যার করলে একলক্ষ টাকা পুরস্কার দিবে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় মামলার ১১ আসামি ঘুরে বেড়েচ্ছে পুলিশ তাদের ধরছে না।আজকে বিকালে মালয়েশিয়া থেকে একজন ফোন দিয়ে আমাকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে আমরা এরকম হুমকি দিয়ে দমানো সম্ভব না।

তিনি বলেন হুমকির মামলার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচার এবং আমাদের সহকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে তাদের পরিচয় সনাক্তকরণ করে আইনের আওতায় আনা ও তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশ নির্মূলে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।