
কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কলাপাড়া আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে(পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি টিমের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক(ভারপ্রাপ্ত)আবদুর রহিম,মহিপুর মাদ্যমিক বি:প্রধান শিক্ষক ভানিকান্ত, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমন, উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ।
