মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরের সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.মনিরুজ্জামান মিঞা। সোমবার(২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি সফরে এসে উপজেলা পরিষদের সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ, জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুক পূর্নবাসনের উদ্বোধন করেন।
এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সামনে বৃক্ষরোপণ ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৩ টি করে গাছের চারা বিতরণ করেন। অপরদিকে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো.কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রশাসক আব্দুল সালেক, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম সামদানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।

