ব্যবহারের চেয়ে বেশি বিদ্যুত বিল করায় পিবিএস এর সামনে মিছিল প্রতিবাদ: রিডারম্যান সাময়িক বরখাস্ত

0
ব্যবহারের চেয়ে বেশি বিদ্যুত বিল করায় পিবিএস এর সামনে মিছিল প্রতিবাদ: রিডারম্যান সাময়িক বরখাস্ত

উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ব্যবহারের চেয়ে বেশি টাকা বিদ্যুত বিল করার প্রতিবাদে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ( পবিএস ) -১ এর অফিসের সামনে নানা পেশার গ্রাহক জনগণ মিছিল ও প্রতিবাদ করেছেন। গ্রাহকেরা একে ভুতুড়ে বিল বলেছেন। এরা পিবিএস এর জেনারেল ম্যানেজারের পদত্যাগের দাবি করেন। পিবিএস এর জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা তাড়াতাড়ি গ্রাহকদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একজন মিটার রিডারকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

পিবিএস এর সামনে মিছিল প্রতিবাদ করা গ্রাহকদের বক্তব্য সমিতিতে চাকুরি করা রিডারম্যানেরা বাড়ি বাড়ি গিয়ে মিটার না দেখে তাদের মন গড়া রিডিং লিখে থাকেন। এরপর সে রিডিং থেকে বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের হাতে পৌছে দেওয়া হয়।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ( পিবিএস ) – ১ এর জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা প্রতিবাদকারী গ্রাহকদের সমস্যা শোনেন এবং তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন। উল্লাপাড়া মডেল থানার পুলিশ পিবিএস এর সামনে ছিলেন।

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ( পিবিএস )-১ এর জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা বলেন এরই মধ্যে এক জন রিডারম্যানকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরো কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ও সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। অনেক গ্রাহকের বিল সমন্বয় করা হয়েছে। কোনো গ্রাহকের ব্যবহারের চেয়ে বেশি টাকা বিদ্যুত বিল করা হলে সে বিল অফিসে আনলে সমন্বয় করে দেওয়া হবে বলে জানান।