বর্তমান সরকার তাদের এজেন্ডা বাস্তবায়নে আমাকে রংপুরের ডিসি হিসেবে পাঠিয়েছেন- রংপুরের নবাগত ডিসি

0
বর্তমান সরকার তাদের এজেন্ডা বাস্তবায়নে আমাকে রংপুরের ডিসি হিসেবে পাঠিয়েছেন- রংপুরের নবাগত ডিসি

জয়নাল আবেদীন: বর্তমান সরকার তাদের এজেন্ডা বাস্তবায়নে আমাকে রংপুরের ডিসি হিসেবে পাঠিয়েছেন। আমি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবো ।আর এই এজেন্ডা বাস্তবায়নে রংপুরের সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সদ্য যোগদানকারি ডিসি ইসরাত জাহান।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ডিসি রংপুরের নবীব প্রবীণ সাংবাদিকদের নিকট থেকে মতামত গ্রহণ করেন এবং জেলার সার্বিক উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা গ্রহণ করেন। তবে ডিসি‘র মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকরা আশংকা প্রকাশ করে বলেছেন প্রত্যেক ডিসির পদায়নকালে তিনি তার নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে দায়িত্ব পালনশুরু করেন।

কিন্ত বিগত দিনে দেখা গেছে চার মাস ছয় মাস চাকরির মাথায় পর পর দুজন ডিসিকে রংপুর থেকে বিদায় নিতে হয়েছে। নবাগত জেলার সেবক সাংবাদিকদের বলেন অতীতে ডিসিরা কী কারনে বদলি হয়েছেন জানিনা তবে আপনারা যতদিন চাইবেন আমি রংপুরে ততদিন থাকবো। আর মহান সৃষ্টিকর্তা যতদিন রংপুরে রিজিক রেখেছেন ততদিনতো থাকবোই। সাংবাদিকদেও মধ্যে মতামত প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিণা লাভলী, বিএনপি নেতা সাংবাদিক ছালেকুজ্জামান সালেক, বাদশা ওসমানি, ফারুকুজ্জামান ফারুক, মোহাম্মদ নুরুজ্জামান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোঃ শরিফুল আলম।