রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের উৎসাহ প্রদানে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত

0
রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের উৎসাহ প্রদানে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত

জয়নাল আবেদীন্ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয়তা বৃদ্ধি শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহ প্রদান এবং মানবিক ও সামাজিক সেবামূলক কাজে তাদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রংপুর জিলা পরিষদ মিলনায়তনে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ পারস্পরিক সহযোগিতা সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও সংগঠিত ও কার্যকরভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান ও রংপুর জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি‘র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম যুব স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তাদের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেন।

এসময় জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, মোসাম্মৎ ফারহানা ইয়াসমিন, মাহমুদুন্নবী পলাশ, রাজীব চৌধুরী, মোতারাহুল ইসলাম নিক্সন সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের কর্মকর্তা সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।