সুনামগঞ্জে ২৭লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল ও পিকআপ জব্দ,গ্রেফতার-১ ‎

0
সুনামগঞ্জে ২৭লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল ও পিকআপ জব্দ,গ্রেফতার-১ ‎

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দসহ এক চোরাকারবারীকে আটক করতে সমর্থ হয়েছে। ‎১৫(সেপ্টেম্বর)‎মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রতন শেখ পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ-সময় একটি পিকআ্যপভ্যানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমান ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি পাওয়া গেলে পিকআ্যাপসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

‎‎পুলিশ জানায়,জব্দকৃত ভারতীয় অবৈধ নাসির বিড়ির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা,চোরাচালানে ব্যবহৃত জব্দকৃত একটি টয়োটা ডিআই পিকআপ যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।সব মিলিয়ে বিড়ি ও পিক- আপের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

এ-ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।

‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের কাছে গোপন সংবাদ ছিল,আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে।বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করি।

‎অভিযানে বিপুল পরিমান নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।এ-বিষয়ে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির নাম উল্লেখ করে পলাতক একজন এবং অঞ্জাতনামা আরো দুজনসহ মোট ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।