রংপুরে রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

0
রংপুরে রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীনঃ রংপুরে রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে। রোববার সকাল ১১টায় নগরীর শাপালা চত্বর এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন অটো রিকশা শ্রমিক নেতা মোঃ এনামুল কবির সমাজ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ সুলমান মাহামুদ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ মাসুদ রানা মিলন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনকে অবিলম্বে আমাদের রংপুর জেলা ও মাহনগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের (রেজি নং রাজ: ৭১৩) ডিসি অফিসের লিজকৃত ১ শতক ৪ পয়েন্ট জমি ফিরিয়ে দিতে হবে। আমাদের দির্ঘ দিনের এই রিকশা শ্রমিক সংগঠনকে নির্মূল করে দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে। আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আমরা সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা রংপুর বৃহত্তম আন্দোলন গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক শ্যামল বাবু, রিকশা শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, শাহিন হোসেন, ভুট্টু মিয়া, রাজা মিয়া, মামুন, হামিদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।