মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি’র অফিসে জুয়া, আটক ২১

0
মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি’র অফিসে জুয়া, আটক ২১

কাগজ প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অফিসে জুয়া খেলার সময় র‌্যাব-৪ এর এক বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এরপর আটককৃত প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে জুয়াখেলার ৭১ হাজার ৭৫৭ টাকাও উদ্ধার করে র‌্যাব।