রংপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0
রংপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: বাংলাদেশ-জিন্দাবাদ’, ‘আওয়ামীলীগের সন্ত্রাসীরা-হুশিয়ার সাবধান’, ‘আওয়ামীলীগের গুন্ডারা-হুশিয়ার সাবধান’, ‘যুবলীগের গুন্ডারা-হুশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা-হুশিয়ার সাবধান’, ‘ধর-ধর লীগ ধর, ধইরা-ধইরা জবাই কর’ ‘ধর-ধর লীগ ধর, ধইরা-ধইরা জেলে ভর’ এসব স্লোগানে মূখরিত করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামীলীগের পর্রিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রংপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রংপুর জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নগরীর শাপলা চত্বর থেকে শুরু করে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে ইউটার্ন নিয়ে গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব শামিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লিটন পারভেজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি মমতাজ বেগম, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমানসহ জেলার সকল থানা/উপজেলার আহবায়ক ও সদস্য সচিব।

সমাবেশে বক্তারা বলেন, “দেশ নেতা বিএনপির চেয়ারম্যান, তারণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে সঠিক ভাবে পরিচালনা করছেন, দেশ পরিচালনায় বাধা দেয়ার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী, গুন্ডাবাহিনী তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের ভেতরে হত্যা, খুন, ধর্ষণ ও জ্বালাও পোড়াও, ভাংচুর করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। এই দেশের কিছু ব্যবসায়ীরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছে। দেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টিকারী এই আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য আমরা প্রশাসনের কাছে আশা করছি। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো যার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।”

এ সময় রংপুর জেলা ও থানা/উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।