চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেফতার

0
চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার রুলিয়া বেগম শিবপুর (এসকে বাদাল) গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ রুলিয়া বেগমকে গ্রেফতার করে ডিবির পরিদর্শক মোঃ মোমিনুল হাসান ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।