ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালত, পিতাকে অর্থদণ্ড

0
ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালত, পিতাকে অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের যগশ্বর গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী নাবালিকা জেরিন আক্তারের বাল্যবিবাহ আয়োজনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা লঙ্ঘনের অভিযোগে গতকাল সোমবার বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কন্যার পিতা মোঃ আমিরুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।