পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি

0
পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি।

মাসুদ রানা রাব্বানী: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বদলি ও পদায়নে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করাসহ নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেতৃবৃন্দের ভাষ্য, পাউবোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জনবল ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নদীভাঙনপ্রবণ এলাকায় দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম (বুলু) ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইকবাল (শাহিন) উপস্থিত ছিলেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি নদীভাঙন মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।