“শিশুর ভবিষ্যত হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্য নিয়ে ৩দিন ব্যাপি শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ

0
“শিশুর ভবিষ্যত হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্য নিয়ে ৩দিন ব্যাপি শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ।

জয়নাল আবেদীন: “শিশুর ভবিষ্যত হোক সুরক্ষিত”। এই মুল প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার থেকে ৩দিন ব্যাপি বিভাগীয় নগরী রংপুরে শুরু হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ । সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ শিশু একাডেমির ৫০বছর পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

ভিডিও কনফারেন্স মাধ্যমে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আগত অতিথিরা সেটি উপভোগ করেন । ঢাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,বিশেষ অতিথি দেশের খ্যাতিমান চিকিৎসক ডা : জুবাইদা রহমান. এহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি সংসদ সদস্য সেলিমা রহমান ,,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড, রওশন আরা বেগম ।সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় মন্ত্রী অধ্যাপক ডা, এজেড এম জাহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সাংসদ মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম , অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উদ্ধোধনী অনুষ্ঠানের পর মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে। বুধবার সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে পথ শিশু শ্রমজীবী শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের সংগীত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমাপনি দিনে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।