কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রাম থেকে তাকে আটক করেন। আটকৃত জাহিদুল ইসলাম ঐ গ্রামের বাসিন্দা।
আভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসীন সাদেক। তিনি জানান, এ বিষয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এছাড়া মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মহিপুর থানার ওসি মো শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিরোধী আইনে একটি মামলা হয়েছে,মামলা নং-০৪/৭-১০-২৬। আজ বুধবার কলাপাড়া উপজেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

