পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পূজামন্ডপ পরিদর্শন

0
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পূজামন্ডপ পরিদর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ আজ ১৭ অক্টোবর ২০২৬ পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আজম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।