নৃশংসভাবে শিশু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

0
নৃশংসভাবে শিশু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানকে ঘুমন্ত বাবার কোল থেকে অপহরণের পর নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করছে। রবিবার বেলা ১১ টায় প্রেসক্লাব সামনে ছাত্র জনতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলার শাখা পরিবেশকর্মীর সদস্য স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া পৌর শাখার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, সাংগঠনিক সম্পাদক সোয়েবুর রহমান, আমরা কলাপাড়া বাসি সাবেক সভাপতি নাজমুস সাকিব প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন পুলিশ এ ঘটনায় জড়িত শিশুর আপন খালু আল আমিন কে গ্রেফতার করলেও মানবাধিকার কর্মী ও এলাকাবাসীর দাবি কী কারণে কেন এ নৃশংস হত্যাকান্ড করা হয়েছে তা জনসমক্ষে জানানোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।