শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

0
শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।

জয়নাল আবেদীন: রংপুরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে রেইজ প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর দীপক চন্দ্র নাথ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের ট্রেনিং অফিসার মোঃ রহমতুল্লাহ এবং ফাইন্যান্স ও এমআইএস অফিসার ইরফান আনসারী। অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থানের পুনরুদ্ধার ও অগ্রগতির লক্ষ্যে পরিচালিত এই প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে সভায় আলোচনা করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের উৎপত্তি ও ক্রমবিকাশ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় রেইজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্ভাব্য উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া এবং স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি, সম্ভাব্য উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ৪শ৫০ জন অশগ্রহণ করেন যার মধ্যে অন স্পট সাক্ষাৎকার গ্রহন ও কাগজপত্র যাচাই-বাছাই এর মাধ্যমে ২শ০৮ জন শিক্ষানবিশ ও ৪২ জন মাস্টারক্রাফট পার্সন প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হলে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের ও পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।”সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্ভাব্য উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া এবং স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় শিক্ষানবিশ, সম্ভাব্য উদ্যোক্তা, তাঁদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।