ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন

0
ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন।

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় আলোচিত স্থাপনা তারকামাণের হোটেল ‘ইস্তানবুল’ এর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌর প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক আজ মঙ্গলবার দুপুরে ইস্তানবুলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

এসময় একটি নিশেধাজ্ঞার একটি ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। তাতে লেখা রয়েছে, এই স্থাপনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন কলাপাড়া।

সরেজমিনে জানাজায়, কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রাম সংলগ্ন এলাকায় এবছর (২০২৬) নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামি দলের নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদীর তত্ত্বাবধানে ইস্তানবুল প্রকল্পের নির্মাণ কাজ চলছিল। মাসুদ সাঈদী মরহুম দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক জানান, যথাযথ কর্তৃপক্ষের (বরিশাল বিভাগীয় কমিশনার) অনুমোদন না থাকা এবং বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করা দন্ডনীয় অপরাধ এবং কুয়াকাটার মাস্টারপ্ল্যানে এই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দকৃত বলে তিনি নিশ্চিত করেন। কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নং খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জায়গা জুড়ে ইস্তানবুলের প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান বিএস জরিপে এ জায়গা কুয়াকাটা পৌরসভার আওতাধীন বলে নিশ্চিত হওয়া গেছে। যেখানে অন্তত ছয় একর ভূমির উন্নয়নসহ বাউন্ডারী দেয়াল দেয়া হয়েছে।

এই জমির মালিকানা দাবি করে কলাপাড়ার হাড়িপাড়ার বাসীন্দা রাখাইন উমাচ্যান একটি মামলা করেছেন। তিনি দাবি করেছেন এ জমির মালিক তার দাদা চিথাও ও নাথোও এর।