মাসুদ রানা রাব্বানী: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে সহযোগিতাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে করার দায়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানি এবং এসআরবি-১, উত্তরা ক্যাম্পের অভিযানিক দল।
মঙ্গলবার বেলা ১২টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহত মোঃ জাহিদ হাসান (৪৮) রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি।
এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্ববিরোধের জেরে সাইফুল আলম ড্যানিসহ কয়েকজন তাঁর ওপর হামলা করা হয় । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জাহিদের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন। ৮ নভেম্বর দায়ের করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ড্যানি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।#
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে সহযোগিতাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে করার দায়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানি এবং এসআরবি-১, উত্তরা ক্যাম্পের অভিযানিক দল।
মঙ্গলবার বেলা ১২টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহত মোঃ জাহিদ হাসান (৪৮) রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি।
এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্ববিরোধের জেরে সাইফুল আলম ড্যানিসহ কয়েকজন তাঁর ওপর হামলা করা হয় । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জাহিদের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন। ৮ নভেম্বর দায়ের করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ড্যানি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

