রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

0
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র দাসপুর থেকে শুরু হয়ে লক্ষ্মীর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান। এ সময় তিনি বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।