ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি সভাপতি মুরাদ-সম্পাদক আনিছ

0
ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি সভাপতি মুরাদ-সম্পাদক আনিছ

আনিছ আহমেদ: শেরপুরের ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের তৃতীয় মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকের বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছ আহমেদ।

শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেনকে নির্বাচন কমিশনার ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। ক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।

এসময় ২০ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মোরাদ হোসেন, সাধারণ সম্পাদক আনিস আহমেদ ও কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রুবেল নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন মাসুম ও লিটন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু রাইহান, দপ্তর সম্পাদক শেখ রিয়াজ, প্রচার সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য মুজাহিদ হোসেন নির্বাচিত হয়েছেন।