জয়নাল আবেদীন: “দক্ষ ডিপ্লোমা প্রকৌশল, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হল চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় টাউন হল চত্বরে এসে শেষ হয় পরে টাউন হল অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ভার্চূয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির আহবায়ক প্রকৌশলী আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তবর্তী কালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী সেলিমুর রহমান, ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদ্যাপন কমিটির আহবায়ক প্রকৌশলী রিয়াজুল হক নান্নু, সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলাম।
রংপুর জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় আইডিইবির সকল সদস্য, আমন্ত্রিত অতিথিসহ সূধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

