শাহজাদপুরে বিএনপি নেতা হুসেইন শহীদ মাহমুদের স্মরণসভা অনুষ্ঠিত

0
হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের স্মরণসভা

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদ জননেতা মরহুম হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন হোসেন , যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বুধবার বেলা ১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।