জয়নাল আবেদীন: রংপুরে জালানী তেলের পরিমাপে কারচুপি প্রতিরোধে পাম্পে অভিযান চালিয়েছে বিএসটিআই। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শাহানের নেতৃত্বে নগরীর ব্যাংকের মোড়স্থ সিটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পেট্রোলের ক্ষেত্রে প্রতি ৫ লিটারে ২০ মিলিলিটার, অকটেনে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার গ্রাহকদের কম দেয়ার অভিযোগ প্রমাণিত হয়।
এতে পাম্প মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম, পরিদর্শক আলমাস মিয়াসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শাহান বলেন, গ্রাহকদের পরিমাপে যেন কম দেয়া না হয় সেলক্ষ্যে ফিলিং স্টেশনগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সিটি ফিলিং স্টেশনে তেলে পরিমাপে কম দেয়া হচ্ছিলো। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সবগুলো পেট্রোল পাম্পে অভিযান চালানো হবে।

