জয়নাল আবেদীন: সারাদেশে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এবং অন্যকে সচেতন করতে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর উদ্যোগে অনুষ্টিত হল ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রনে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন একমাত্র সচেতনতাই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে। তাই বাড়ীর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বদ্ধ পানি না রাখা। ডেঙ্গু হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেয়া। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের কনফারেন্স রুমে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রনে; আমাদের করণীয় বিষয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ্ মো: সরওয়ার জাহান । সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো: মোস্তফা আলম বনি (কনসালটেন্ট, মেডিসিন বিভাগ, রমেক) তিনি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বলেন , অব্যবহহৃত সব ধরনের টয়লেট ঢেকে রাখা, রেফ্রিজারেটরের ট্রে শুকিয়ে রাখা, ফুলের টব বা ট্রের পানি ফেলে দেয়া, সব ধরনের পাত্র পরিষ্কার করে উল্টিয়ে রাখা, পানির ট্যাংকের ঢাকনা বন্ধ করে রাখা, ঘরের পর্দা এবং বেড শিট প্রতিদিন পরিষ্কার করা। বক্তব্য রাখেন রমেক , মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: এ.এস.এম রাহেনুর মন্ডল আপেল, ডা: প্রবাল সূত্রধর, কনসালটেন্ট, মেডিসিন, ডা. তৌহিদুল ইসলাম তুহিন, ডা: সুশান্ত কুমার বর্মন, স্থানীয় কাউন্সিলর মঞ্জু এবং সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন। এর আগে ডেংগু সচেতনতা নিয়ে র্যালি বের হয় । র্যালিটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । র্যালিতে অংশ নেয় নার্স ,নার্স প্রশিক্ষনার্থী, ছাত্র শিক্ষক , সাংবাদিক সহ বিভিন্ন সংস্কৃতিসেবীরা । হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বার্হী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে উচ্চ রক্তচাপ রোগিদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা তৈরী করে আসছে। বর্তমানে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এ ২৩,৪৪৭ জন (০৮ আগস্ট ২০১৯ পর্যন্ত) উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী নিবন্ধিত হয়ে নিয়মিত চিকিৎসা সেবা গ্রহন করছেন।

