রংপুরে দরিদ্রদের মাঝে ৬ হাজার ৩ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ

0
রংপুরে দরিদ্রদের মাঝে ৬ হাজার ৩ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ

জয়নাল আবেদীন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুর জেলার ৮ উপজেলা ও ৩ পৌরসভায় দরিদ্র মানুষদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ৬ হাজার ৩ শো ৪৩ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে । জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান শুক্রবার বিকেলে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রংপুর জেলার ৮ উপজেলার ৭৬টি ইউনিয়ন এবং পীরগঞ্জ ,বদরগঞ্জ ও হারাগাছ পৌরসভার ৪ লাখ ২২ হাজার ৯ শ১৫ জন দরিদ্র ও দুঃস্থ পরিবারের ১৫ কেজি করে এই চাল বিতরণ করা হচ্ছে। রংপুর জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সহযোগিতায় ভিজিএফ কার্ডধারী পরিবারে এই চাল বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় সদর উপজেলায় ২৬ হাজার ৮ শত ৬৫টি ভিজিএফ কার্ডধারী পরিবারে ৫ শত ৩৭ দশমিক ৩০ মেট্রিক টন, মিঠাপুকুরে ৮৯ হাজার ১ শত ১টি পরিবারে ১ হাজার ৭ শত ৮২ দশমিক ২ মেট্রিক টন, পীরগঞ্জে ৬৭ হাজার ৭ শত ৫০ পরিবারে ১ ঞাজার ৩ শত ৫৫মেট্রিক টন, পীরগাছায় ৫৪ হাজার ৭শত ৭ পরিবারে ১হাজার ৯৪ দশমিক ৬ মেট্রিক টন, কাউনিয়ায় ৪৪ হাজার ৮ শত ৫৪ পরিবারে ৮ শত ৯৭ দশমিক ৮০ মেট্রিক টন, গঙ্গাচড়ায় ৫০ হাজার ৫ শত ৫৮ পরিবারে ১হাজার ১১ দশমিক ১৬ মেট্রিক টন, বদরগঞ্জে ৫৫ হাজার ৬শত ২৪ পরিবারে ১ হাজার ১শত ১২ দশমিক ৪৮ মেট্রিক টন এবং তারাগঞ্জ উপজেলায় ২৭ হাজার ২শত ৯৯টি পরিবারে ৫শত ৪৫দশমিক ৯৮ টন চাল বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচির আওতায় বদরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে ৬১ দশমিক ৬২ মেট্রিক টন, হারাগাছ পৌরসভায় ১ হাজার ৫ শত ৪০ পরিবারে ৩০ দশমিক ৮০ টন্ এবং পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫ শত ৪০ পরিবারে ৩০ দশমিক ৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে । তিনি জানান, সোমবারের আগেই পরিবারগুলোর মধ্যে ভিজিএফ চাল বিতরণ শেষ করা হবে।