এস,কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদুল আযহার বিশেষ ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বাজারে পাঁচ নং ইউপি সদস্য মো. নাসির উদ্দিন খান এর মেসার্স মেরী ষ্টোর্স দোকানের গুদাম রুম থেকে ভিজিএফ এর ১২ বস্তা চাল উদ্ধার করে। উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

