তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে অসাবধানতার কারনে নীজ পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ তারেক (১৮) নামে এক ব্যবসায়ী যুবকের করুন মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ আগষ্ট) সকাল ৮ টায় সদর উপজেলার লাহারকান্দি ইউপির চাঁদখালী গ্রামে।।
নিহত তারেক ওই গ্রামের ব্যাবসায়ী মোঃ সোহেলের ছেলে।।
এঘটনায় দুপুরে ছেলের মৃত্যুর ঘটনায় সোহেল বাদী হয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা করেন।
নিহতের পিতা সোহেল জানান, সকালে তারেক তার বাড়ীর পাশে মুরগীর পোল্ট্রি খামারে খাবার দিতে যান। এসময় বিদ্যুতের তার পরিত্যাক্ত পানিতে পড়ে থাকা অবস্থায় পানি হাত ধোয়ার সময় স্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।।
সদর থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, নিহত তারেকের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।। তার পিতা সোহেল অপমৃত্যু মামলা করেছেন।।

