কোন বহিরাগত প্রার্থী রংপুর উপনির্বাচনে জয়লাভ করতে না পারে: অনুরোধ এরশাদের ভাতিজার

0
কোন বহিরাগত প্রার্থী রংপুর উপনির্বাচনে জয়লাভ করতে না পারে: অনুরোধ এরশাদের ভাতিজার

জয়নাল আবেদীন: সাবেক রাষ্ট্রপতি জাপা প্রধান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার বলেছেন কোন বহিরাগত প্রার্থী যেন রংপুর সদর আসনে উপনির্বাচনে জয়লাভ করতে না পারে সেদিকে দৃস্টি রাখার জন্য রংপুর বাসীর প্রতি অনুরোধ করেছেন । তিনি মঙ্গলবার দুপুরে বহিরাগত প্রার্থী ঠেকাও স্থানীয়দের ভোট দাও এই শ্লোগান নিয়ে রংপুর নগরিতে মিছিল বের করে । তার নেতৃত্বে মিছিলটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেস ক্লাবের সামনে সভার আয়োজন করে । সভায় তিনি বলেন এরশাদের মৃত্যুর পর থেকেই রংপুরে অনেকেরই আনাগোনা বেড়েছে কে হবে এই আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি। এই আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যানের আসন। আমরা আশা করি দল এরশাদের পরিবার থেকে একজন কে মনোনীত করবে এটা জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন কোন বহিরাগত মানুষ এই আসনে নির্বাচন করতে আসলে তাকে উচিৎ শিক্ষা দেয়া হবে । তিনি বলেন আমিও দলের সাবেক সাধারন সম্পাদক ছিলাম্‌। আমারও দলীয় নেতা কর্মী আছে আমাকেও কর্মীরা নির্বাচনে অংশ নিতে বলেন তাই আমিও নির্বাচনে অংশ নেবো । এরপর সভা শেষ করে আবারো মিছিল নিয়ে নগরির সেনপাড়াস্থ এরশাদের পৈত্রিক নিবাস স্কাই ভিউ‘র উদ্দ্যেশে যাত্রা করেন ।উল্লেখ্য,গত ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। ।