কেশবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
কেশবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জি. এম. মিন্টু: যশোরের কেশবপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ আজিজুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এব্যাপারে কেশবপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার মামলা নং-৩। তারিখ,০৪-০৯

থানা সূত্রে জানা গেছে, বুধাবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এ.এস.আই শ্যামল সরকার অভিযান চালিয়ে কেশবপুর সরকারী ডিগ্রি কলেজ মোড় থেকে মাদক ব্যবসায়ী আজিজুর রহমানকে আটক করে। এসময় ঐ ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল তল্লাসী করে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী যশোর কতোয়ালী থানার দেয়াড়া পূর্ব পাড়া গ্রামের মৃত রেয়াজ উদ্দীনের ছেলে। মাদক দ্রব্য আইনে মামলায় বৃহস্পতিবার তাকে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।