কেশবপুরে ছাগল চোরের হামলায় মালিক আহত

0
কেশবপুরে ছাগল চোরের হামলায় মালিক আহত

জি এম মিন্টু: যশোরের কেশবপুরে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়বাসীর সহায়তার থানার আফিসার ইনচার্জ ২ চোরকে আটক করেছে। এসময় চোরের হামলায় ছাগল মালিক আহত হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মাহেন্দ্রে করে আসা বহিরাগত চোরেরা কেশবপুর উপজেলার বড় পাথরা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে আলতাপ হোসেনের রাস্তার ধারে বেঁধে রাখা ১০ হাজার টাকা মূল্যের ২ টি ধাড়ি ছাগল চুরি করে পালাচ্ছিল। বাঁধার মুখে চোরের হামলায় ছাগল মালিক আলতাপ হোসেন(৪৫) আহত হয়। সংবাদ পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন নিজে পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে পতিমধ্য থেকে ঐ চোরদের আটক করে। আটককৃত দুই চোর খুলনা জেলার দৌলতপুর এলাকার হাকিম উদ্দীনের ছেলে মনিরুল (২৮) ও লুৎফার গাজীর ছেলে রাজু (৩০)। আহত ছাগল মালিক কেশবপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, সংবাদ পেয়ে তিনি নিজে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ২ ছাগল চোরকে আটক করেন। চুরি মামলায় ধৃত দুই ছাগল চোরকে আদালতে সোপর্দ করা হবে।