সাকিব-পাপন রুদ্ধদ্বার বৈঠক

0
সাকিব-পাপন রুদ্ধদ্বার বৈঠক

সদরুল আইন: জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও গ্রামীণফোনের মধ্যেকার চুক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছিলেন, সাকিবকে কোনো ছাড় দেয়া হবে না। তাকে ও কোম্পানিটিকে আইনি নোটিশ পাঠানো হবে।

মাত্র একদিন পর রবিবার (২৭ অক্টোবর) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে মীনা কার্টুনের অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখান থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধানমন্ডির কার্যালয়ে যান।

যেখানে রুদ্ধদ্বার বৈঠকও হয় দু’জনের। তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বিসিবির একটি সূত্র জানায়, বোর্ডের অনুমতি ছাড়া একাধিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। এ মুহূর্তে সাক্ষাৎকার প্রচার হলে নতুন করে বিতর্ক হতে পারে, সে কারণেই তাকে ডেকেছিলেন বোর্ড সভাপতি।

উল্লেখ্য, আগে রবি বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর থাকার সময়ে নিয়ম ছিল কোন ক্রিকেটার অন্য কোন টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না।

রবি এখন আর বাংলাদেশ দলের সাথে নেই। সেই নিয়মটি এখনো বলবৎ আছে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এমন অবস্থায় ক্রিকেটারদের ধর্মঘটের সময় সাকিবের সাথে গ্রামীণফোনের চুক্তির ঘটনা ভালো ভাবে নেয়নি বিসিবি।