অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

0
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

সদরুল আইন: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে ডুটন জানান, সকালে ঘুম থেকে উঠে জ্বর অনুভব করেন তিনি। এ সময় গলা ব্যথাও ছিল। এরপরই চিকৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন; মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৭ জনের।