রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২

0
রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২

জয়নাল আবেদীন: রংপুর দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বকুলতলা নামক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রি নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত দুই যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসিন পরিবহন নামের বাসটি শনিবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বকুলতলায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রনি মিয়া (২২) নিহত হয়। নিহত রনি মিয়া লালমনিরহাট সদরের সেবুটারী এলাকার মিজু আহমেদের ছেলে। এদিকে দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। মহাসড়কের ওপরে পড়ে থাকা বাসটিকে ক্রেন দিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। প্রায় ২ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর ব্যাস্ততম ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।