লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার, কারাগারে প্রেরন

0
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার, কারাগারে প্রেরন

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে মারামারি মামলার পৃথক দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

বৃহস্পতিবার সকালে আদালতে দায়ের করা (সিআর মামলা,যার নাং ৪২/১৬) এক বছর তিন মাস সাজাপ্রাপ্ত রতনকে চরমেহার এবং এক বছর সাজাপ্রাপ্ত ( সিআর মামলা, ২০/১৮) মোঃ ইউসুফকে চরকলাকোপা গ্রামের একটি চা’র দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপকূলীয় রামগতি উপজেলার চরমেহার গ্রামের মোঃ আব্দুল কাইয়ুমের ছেলে মোঃ রতন ও -আমিনুল হক গাজীর ছেলে মোঃ ইউসুফ আলী।

রামগতি থানার ওসি মোঃ সোলাইমান বলেন, বৃহস্পতিবার দুপুরে মারামারি মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।