আটঘরিয়ায় পুকুর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ী আটক

0
আটঘরিয়ায় পুকুর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ী আটক

কামাল সিদ্দিকী: পাবনার আটঘরিয়া উপজেলার চকধলেশ্বর গ্রামের একটি পুকুর থেকে আমেনা খাতুন (২৪) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।সোমবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধারও তাদের আটক করা হয়। নিহত আমেনা খাতুন উপজেলার চকধলেশ্বর গ্রামের আমিন উদ্দিনের মেয়ে ও আজিমউদ্দিনের স্ত্রী। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জিজ্ঞেস জিজ্ঞাসাবদের জন্য স্বামী আমিন উদ্দিন ও শাশুড়ী রাশিদা বেগমকে আটক করা হয়েছে। নিহত আমেনা আট মাসের গর্ববতী ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।