চাঁপাইনবাবগঞ্জে করোনা সচেতনতায় জেলা পুলিশের অভিযান

0

ফেরদৌস সিহানুক শান্ত: আজ ২০মে সকাল ১০টা থেকে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন মোড়ে করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষ কে মাস্ক ব্যাবহারে সচেতন করতে অভিযান চালানো হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান এর নেতৃত্বে জেলা পুলিশের দলটি শহরের শান্তি মোড়, বিশ্ব রোড মোড়ের শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে মাস্ক ছাড়া বেশকিছু সাধারণ মানুষকে আটক করা হয় এবং তাদের মাস্ক ছাড়া চলাচল না করার জন্য সচেতন করা হয়, পরে তাদের মধ্যে মাস্ক বিতরণ করে ও কোন জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে সকলকে মাস্ক ব্যাবহার করতে জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার( সার্বিক) মোঃ মাহবুব আলম খান।এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ, পৌর ছাত্র লীগ সভাপতি ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা।