তাহিরপুর হাওরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0

আহাম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

আজ শনিবার উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তর প্রচাশন হাওর (বিল) হতে এ গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যম কে জানান, উপজেলার শান্তিপুর গ্রামের উত্তর প্রচাশন বিলে রাতের কোনো এক সময় জাহাঙ্গীরকে হত্যা করে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সকালে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে।

খবর পেয়ে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (এসআই)রাজিবসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ আব্দুল লতিফ (তরফদার) গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করে জানান,লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।