চান্দিনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানবন্ধন

0

মো.ওসমান গনি: “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং “আর নয় যৌতুক যৌতুকে না বলুন” যৌতুকের কড়াল থাবা গুড়িয়ে দাও, অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান, নারীর অধিকার নয় বল মানবাধিকার ইত্যাদি বিভিন্ন গানে ৮ মার্চ শুক্রবার সকালে আন্তজাতিক নারী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে চান্দিনা উপজেলা পরিষদ গেইটের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধনে উপস্হিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা( ভারপ্রাপ্ত) জাকিয়া বেগম, সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষবৃন্দ।